~সবই পরিতৃপ্তি~ পৃথিবীতে কিসের সুখ? সুখের সংজ্ঞা অন্তহীনতার মাঝে পৃথিবীতে কোনো সুখ নেই পৃথিবীতো ক্ষণস্থায়ীত্বে ভরপুর পিপাসার্ত হয়ে পানি পানের মতো!
পোস্টগুলি
কলাম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
~~ছাত্ররাজনীতিঃ নিষিদ্ধকরণ বনাম সংস্কার~~ ‘ছাত্ররাজনীতি’ বা ‘স্টুডেন্ট পলিটিক্স’-এর প্রসঙ্গ উঠলেই চোখের সামনে ভেসে ওঠে সেই ছোটবেলায় বাংলা বইয়ে পড়া উনিশশো বায়ান্ন সালে সংগঠিত ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারী সেইসকল বীর শহীদদের কথা ।সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউলদের মতো একদিকে মেধাবী ও আদর্শবাদী এবং অন্যদিকে সুস্থধারার ছাত্ররাজনৈতিক প্রজ্ঞাবান ছাত্রনেতাদের জীবন বাজি রেখে মায়ের ভাষার সম্মান অক্ষুণ্ণ রাখতে সম্মিলিত অবদানের কথা কখনোই ভুলে যাওয়ার নয় ।কিন্তু বর্তমানে আমাদের দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিরাজমান ছাত্ররাজনীতির যে নাজুক পরিস্থিতি- তা দেখলে বারবার এদেশে উনিশশো বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ঘটনাকে অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করতে হয় ।আমরা কেউইতো এমন স্বার্থবাদী ও আদর্শহীন ছাত্ররাজনীতি চাইনি ! বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বরাবরের মতো ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের প্রবল দাপট পরিলক্ষিত হয় ।এগুলোতে একজন সাধারণ শিক্ষার্থীকে হলে সিট পেতে বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ছাত্রনেতাদের খুশি রাখতে হয় ।নিতান্তই ইচ্ছে না থাকা সত...
একমাত্র প্রশ্ন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটির সামগ্রিক রাজনৈতিক অবস্থা বরাবরই নাজুক ।আগামী ৭ই জানুয়ারি -২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান দুই দল মুখোমুখি অবস্থানে রয়েছে ।উভয়দলের মুখপাত্রদের উত্তপ্ত রাজনৈতিক বাকবিনিময়ের এমন চিত্র দেখে বুঝা যায়- এই দেশে শান্তির আশা করা একেবারেই বৃথা ।তাছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গের এহেন কার্যকলাপের একটি বৃহদাকার প্রভাব গিয়ে পড়েছে আমাদের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে ।এমনিতেই বিগত ২০২০ সাল থেকে টানা দুই বছর কোভিড-১৯ এ আমাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ।এই ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই এখন আবার নির্বাচনী ঝামেলার অনাকাঙ্ক্ষিত উপস্থিতি ।মোটকথা, বাংলাদেশের জনগণের নিকট সেবা পৌঁছানোর যে গৌরবময় রাজনীতি -তা কেবল ইতিহাসের পাতায়ই লেখা থাকবে নাকি বর্তমান রাজনৈতিক ব্যক্তিবর্গ জনগণকে সেবামূলক কার্যাবলী প্রদানপূর্বক প্রকৃত অভিভাবকত্ব গ্রহণ করবেন - সেটিই এখন প্রশ্ন ।
জনসচেতনতামূলক পোস্ট
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
উগ্রবাদীদের এড়িয়ে চলুন বর্তমানে আমাদের দেশে চরমপন্থী কিংবা জঙ্গিদের পিনপতন নীরবতা দেখে এটা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেইযে ওরা বসে আছে । আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর কঠোর নজরদারি ও আন্তরিক তৎপরতার কারণে হয়তো তাদের বড় বড় পরিকল্পনা বারবার ভেস্তে যাচ্ছে ।কিন্তু আড়ালে-আবডালে প্রশাসনের চোখে ধূলো দিয়ে ওরা ওদের দল ঠিকই ভারী করছে ।এভাবে ওরা দিনদিন শক্তিশালী হয়ে উঠছে ।এই দুষ্কৃতিকারীদের প্রধান টার্গেট হলো কমবয়স্ক কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণী ।এই বয়সে মানুষ বিবেকের তুলনায় আবেগকে বেশি প্রাধান্য দিয়ে থাকে ।কেননা এটিই প্রত্যেকটি মানুষের জন্মগত স্বভাব ।আর এই সুযোগটিকে কাজে লাগানোয় সদাব্যস্ত থাকে তথাকথিত জঙ্গিসংগঠনগুলো ।ধর্মের বাণীর ভূল ব্যখ্যা দিয়ে, দেশের সরকারের ত্রুটিপূর্ণ সমালোচনা করে, নানা ধরণের কুপ্ররোচনামূলক উসকানি দিয়ে মগজধোলাই করে এরা কিশোর এবং তরুণবয়সীদেরকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাচ্ছে ।ইদানিং পত্র-পত্রিকার মাধ্যমে জানা যায়- জঙ্গিগ্রুপগুলো তাদের দাওয়াতী মিশন ভার্চুয়াল জগতের মাধ্যমেও সম্পন্ন করছে । দেশের অমূল্য মানবসম্পদ এই কিশোর ও তরুণসমাজকে ধ্বংসের কালোহাত থেকে রক...
ফিচার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নার্গিস ফুল নার্গিস একটি ফুলের নাম ।এটি ড্যাফোডিল, জনকুল, লিন্ট লিলি নামেও সমধিক পরিচিত ।বাংলা ছাড়াও হিন্দী এবং উর্দুতেও একে বলে নার্গিস ।এর আদি নিবাস ইউরোপের মেডিটেরিয়ান এলাকায় ।শীতপ্রধান দেশগুলোতে এই ফুলের বংশবিস্তার বেশি ।নার্গিস ফুলের পাপড়ি সাদা ও পাপড়ির উপর লাল প্রান্তযুক্ত বলয় রয়েছে ।ফুলটি তীব্র সুগন্ধযুক্ত ।এই ফুলের গাছ ২০-৪০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় ।পৃথিবীর অনেক দেশেই ফুলটিকে সৌভাগ্যের প্রতীক বলে ধরা হয় । সাম্প্রতিককালে বিজ্ঞানীরা এই নার্গিস ফুলটির মাঝে এমন উপাদান খুঁজে পেয়েছেন যা মানবদেহে ক্যান্সারের কোষ বৃদ্ধি ঠেকাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে ।
কবিতা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
একজন টোকন ঠাকুর একজন টোকন ঠাকুর- যাঁকে আমরা একজন কবি বলে মানি, তাঁকে আমরা একজন সিনেমানির্মাতা হিসেবে জানি । এগুলো তো তাঁর সৃষ্টিকর্মশীল প্রফেশন । কিন্তু ব্যক্তি হিসেবে তিনি ওই আকাশের মতো উদার । তাঁর ক্ষুরধার লেখনশৈলী আলাদা করে জানান দেয় তাঁর নির্মল অন্তরের প্রতিচ্ছবি । তাঁর ব্যক্তিত্ব এতটাই মুগ্ধ করে- যেন আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলার অভিপ্রায়ে কবির জন্য অশ্রু দিয়ে হাজার কবিতা লিখি । টোকনদার বাচনভঙ্গি তুলনাহীন, যেন অতি মহান এক প্রথিতযশা মনীষী মনের কথা ব্যক্ত করছেন । তাঁর রচিত একেকটি পঙক্তিমালা যেন পাঠকের মনে আগেকার আমলের পুঁথিমালার মতো অদম্য কাল্পনিক এক আবেগী নেশা ধরিয়ে দেয় । টোকন ঠাকুর একজন অসম্ভব শক্তিশালী কবিত্বশক্তির অধিকারী মনীষী- তাইতো কবি আপনাকে আমরা পাগলের মতো এতোটা ভালবাসি !
কবিতা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
প্রেম আর ভালবাসা প্রেম আর ভালবাসা এক নয় । যারা বলে এদুটো এক- তারা না বুঝে বলে । তারা বুঝেনা প্রেমের ও ভালবাসার মর্মার্থ । প্রেমে রয়েছে কামের অপরিহার্য উপস্থিতি, ভালবাসার প্রায়োগিক ক্ষেত্রে যা সর্বদা অপরিহার্য নয় । প্রেম বেশিরভাগই আত্মঘাতী হয় ভালবাসা সবসময় এরকম নয় । প্রেমে পড়তে লাগেনা কোনো যোগ্যতা, ভালবাসতে আবার সবাই পারেনা- কেননা ভালবাসা মহত্ত্বসূচক অনুভূতিরই নামান্তর ।