কবিতা

প্রেম আর ভালবাসা  

প্রেম আর ভালবাসা এক নয় ।

যারা বলে এদুটো এক- তারা না বুঝে বলে ।

তারা বুঝেনা প্রেমের ও ভালবাসার মর্মার্থ ।

প্রেমে রয়েছে কামের অপরিহার্য উপস্থিতি,

ভালবাসার প্রায়োগিক ক্ষেত্রে যা সর্বদা অপরিহার্য

নয় ।

প্রেম বেশিরভাগই আত্মঘাতী হয়

ভালবাসা সবসময় এরকম নয় ।

প্রেমে পড়তে লাগেনা কোনো যোগ্যতা,

ভালবাসতে আবার সবাই পারেনা-

কেননা ভালবাসা মহত্ত্বসূচক অনুভূতিরই

নামান্তর ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা