~সবই পরিতৃপ্তি~ পৃথিবীতে কিসের সুখ? সুখের সংজ্ঞা অন্তহীনতার মাঝে পৃথিবীতে কোনো সুখ নেই পৃথিবীতো ক্ষণস্থায়ীত্বে ভরপুর পিপাসার্ত হয়ে পানি পানের মতো!
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
কবিতা
আমিও আজ অব্যর্থ এতোদিন অশান্তিময়, কখনোবা প্রশান্তিময় ঘুমে মহাব্যস্ত ছিলাম । এখন ঘুমের মহাব্যস্ততায় ক্ষান্ত দিয়ে ধীরে ধীরে জাগ্রত হওয়ার কসরতে নতুন ধরণের ব্যস্ততা শুরুর জন্যে সময়টাকে ক্ষণকালের নিমিত্তে স্তব্ধ করায় সফল আমি । নিশ্চয়ই, আমাদের প্রভূ আমাদেরকে অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী করে এই জীবন নামক যুদ্ধে পাঠিয়েছেন । আমার মতো এমন বাস্তবচিন্তাবিহীন অকর্মণ্য এতোদিনে যে চরম বাস্তবতার পরম স্পর্শে এতটুকু বুঝতে সক্ষম হয়েছে- তাইতো অনেক । কেননা, দুধওয়ালা দুধ নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরলেও সবাই উল্টো মদওয়ালার দ্বারে দ্বারে ঠিকই ঘুরতে সামাজিক-বাস্তবিকভাবে বাধ্য । হ্যাঁ, এই একটি কথাই জীবন-বাস্তবতাকে উপলব্ধিতে দারুণভাবে অব্যর্থ । আর আমিও আজ অব্যর্থ- প্রভূর অলৌকিক ক্ষমতার বলে সময়টাকে ক্ষণকালের নিমিত্তে সফল করতে !
মন্তব্যসমূহ