কবিতা

একজন টোকন ঠাকুর 

একজন টোকন ঠাকুর- 

যাঁকে আমরা একজন কবি বলে মানি,

তাঁকে আমরা একজন সিনেমানির্মাতা হিসেবে জানি । 

এগুলো তো তাঁর সৃষ্টিকর্মশীল প্রফেশন । 

কিন্তু ব্যক্তি হিসেবে তিনি ওই আকাশের মতো উদার । 

তাঁর ক্ষুরধার লেখনশৈলী আলাদা করে জানান দেয় তাঁর নির্মল অন্তরের প্রতিচ্ছবি । 

তাঁর ব্যক্তিত্ব এতটাই মুগ্ধ করে- 

যেন আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলার অভিপ্রায়ে কবির জন্য অশ্রু দিয়ে হাজার কবিতা লিখি । 

টোকনদার বাচনভঙ্গি তুলনাহীন, 

যেন অতি মহান এক প্রথিতযশা মনীষী মনের কথা ব্যক্ত করছেন । 

তাঁর রচিত একেকটি পঙক্তিমালা যেন পাঠকের মনে আগেকার আমলের পুঁথিমালার মতো অদম্য কাল্পনিক এক আবেগী নেশা ধরিয়ে দেয় । 

টোকন ঠাকুর একজন অসম্ভব শক্তিশালী কবিত্বশক্তির অধিকারী মনীষী- 

তাইতো কবি আপনাকে আমরা পাগলের মতো এতোটা ভালবাসি !          


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা