পোস্টগুলি

মে, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কলাম

~~ছাত্ররাজনীতিঃ নিষিদ্ধকরণ বনাম সংস্কার~~  ‘ছাত্ররাজনীতি’ বা ‘স্টুডেন্ট পলিটিক্স’-এর প্রসঙ্গ উঠলেই চোখের সামনে ভেসে ওঠে সেই ছোটবেলায় বাংলা বইয়ে পড়া উনিশশো বায়ান্ন সালে সংগঠিত ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারী সেইসকল বীর শহীদদের কথা ।সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউলদের মতো একদিকে মেধাবী ও আদর্শবাদী এবং অন্যদিকে সুস্থধারার ছাত্ররাজনৈতিক প্রজ্ঞাবান ছাত্রনেতাদের জীবন বাজি রেখে মায়ের‌ ভাষার সম্মান অক্ষুণ্ণ রাখতে সম্মিলিত অবদানের কথা কখনোই ভুলে যাওয়ার নয় ।কিন্তু বর্তমানে আমাদের দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিরাজমান ছাত্ররাজনীতির যে নাজুক পরিস্থিতি- তা দেখলে বারবার এদেশে উনিশশো বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ঘটনাকে অত্যন্ত‌ দুঃখের সাথে স্মরণ করতে হয় ।আমরা কেউইতো এমন স্বার্থবাদী ও আদর্শহীন ছাত্ররাজনীতি চাইনি !  বর্তমানে পাবলিক‌ বিশ্ববিদ্যালয়গুলোতে বরাবরের মতো ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের প্রবল দাপট পরিলক্ষিত হয় ।এগুলোতে একজন সাধারণ শিক্ষার্থীকে হলে সিট পেতে বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ছাত্রনেতাদের খুশি রাখতে হয় ।নিতান্তই ইচ্ছে না থাকা সত...