সেনারা ফেরেশতা/দেবদূতের মতো আমরা জানি আল্লাহর অনুগত দাসদের মধ্যে ফেরেশতাকুল অন্যতম । আমরা পবিত্র কোরআন মাজীদে নূরের তৈরি এই ফেরেশতাদের দাসত্বের সুশৃঙ্খল কর্মকাণ্ড কিংবা ইবাদাতের অনুপম বর্ণনার কথা পড়ে অভিভূত হই । একেকজন ফেরেশতা একেক রকমের স্রষ্টার ‘সেবা’য় ব্যস্ত থাকেন । এবং তা অনর্গল। যাহোক, আমার কাছেও আমার দেশের একেকজন সেনাকর্মকর্তা-কর্মচারীবৃন্দকেও একেকজন ফেরেশতা কিংবা সনাতনী ভাষায় একেকজন দেবদূত মনে হয় । কেননা, এরাও ওয়েল-ডিসিপ্লিন্ড কিংবা সুশৃঙ্খল । এদের প্রত্যেকেই একেক ধরণের স্বদেশসেবামূলক কর্মকাণ্ডে অবিরত- যা কিনা স্রষ্টার ইবাদাতের বা ঈশ্বরের আরাধনার সমতূল্য। তাই নয় কী ? ওরা- ফেরেশতা/দেবদূতের মতো সর্বদা প্রায় বিনিদ্র রজনী দুঃসাহসের নৌকা দিয়ে পারাপার হয় । ওদের রয়েছে দেশপ্রেম, ওদের রয়েছে সুশৃঙ্খলতা, ওদের রয়েছে অসীম শৌর্যবীর্য— ওরাই তো সীমান্তের অতন্দ্র প্রহরী । যেভাবে ফেরেশতারা/দেবদূতেরা !
পোস্টগুলি
কবিতা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমিও আজ অব্যর্থ এতোদিন অশান্তিময়, কখনোবা প্রশান্তিময় ঘুমে মহাব্যস্ত ছিলাম । এখন ঘুমের মহাব্যস্ততায় ক্ষান্ত দিয়ে ধীরে ধীরে জাগ্রত হওয়ার কসরতে নতুন ধরণের ব্যস্ততা শুরুর জন্যে সময়টাকে ক্ষণকালের নিমিত্তে স্তব্ধ করায় সফল আমি । নিশ্চয়ই, আমাদের প্রভূ আমাদেরকে অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী করে এই জীবন নামক যুদ্ধে পাঠিয়েছেন । আমার মতো এমন বাস্তবচিন্তাবিহীন অকর্মণ্য এতোদিনে যে চরম বাস্তবতার পরম স্পর্শে এতটুকু বুঝতে সক্ষম হয়েছে- তাইতো অনেক । কেননা, দুধওয়ালা দুধ নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরলেও সবাই উল্টো মদওয়ালার দ্বারে দ্বারে ঠিকই ঘুরতে সামাজিক-বাস্তবিকভাবে বাধ্য । হ্যাঁ, এই একটি কথাই জীবন-বাস্তবতাকে উপলব্ধিতে দারুণভাবে অব্যর্থ । আর আমিও আজ অব্যর্থ- প্রভূর অলৌকিক ক্ষমতার বলে সময়টাকে ক্ষণকালের নিমিত্তে সফল করতে !
ইতিহাস
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
লিমেরিক বিশ্বসাহিত্যের কাব্যাঙ্গনে লিমেরিক একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে ।দিনদিন এই বিশেষ ধরণের ছড়া জনপ্রিয় থেকে আরো অধিক জনপ্রিয় হয়ে উঠছে ।এই লিমেরিক (Limerick) হলো পদ্য রচনার বিশেষ একধরণ ।এটি সাধারণত পঞ্চপদী অর্থাৎ পাঁচ লাইনের হয়ে থাকে ।এইধরনের ছড়ার বিশেষ বৈশিষ্ট্য হলো- প্রথম, দ্বিতীয় ও পঞ্চম লাইনে অন্ত্যমিল এবং তৃতীয় ও চতুর্থ লাইনে অন্ত্যমিল ।প্রথম, দ্বিতীয় ও পঞ্চম লাইন একই মাপের হলেও তৃতীয় ও চতুর্থ লাইন আকারে অপেক্ষাকৃত ছোট । লিমেরিকের ইতিহাস ছড়ার মতোই রোমাঞ্চকর ।লিমেরিক মূলত আয়ারল্যান্ডের একটি জায়গার নাম ।এখানে একসময় বিশেষ প্রকৃতির ছড়ার প্রচলন ছিল ।লিমেরিকে বসবাসকারী ফ্রান্সের সৈন্যদলের আইরিশ ব্রিগেডিয়ার আনন্দ করে এই ছড়াটিকে গানের সুরে গাইতো ।আর এই গানের শেষে থাকতো এই লাইনটা-“Let us come up Limerick”. সুর করে কোরাসের মাধ্যমে এই গান গাইতো এবং নিজেদের দুঃখ-কষ্ট ভুলে থাকতো ।হয়তো কোনো অজানা কবির হাত ধরেই এরকম ছড়ানির্ভর গান চালু হয় ।পরবর্তীতে সৈন্যদের মুখে মুখে দিকে দিকে এই গান ছড়িয়ে পড়ে ।পরে যুদ্ধশেষে(সৈন্যরা)বাড়ি চলে গেলে ভাবী বং...