একমাত্র প্রশ্ন
বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটির সামগ্রিক রাজনৈতিক অবস্থা বরাবরই নাজুক ।আগামী ৭ই জানুয়ারি -২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান দুই দল মুখোমুখি অবস্থানে রয়েছে ।উভয়দলের মুখপাত্রদের উত্তপ্ত রাজনৈতিক বাকবিনিময়ের এমন চিত্র দেখে বুঝা যায়- এই দেশে শান্তির আশা করা একেবারেই বৃথা ।তাছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গের এহেন কার্যকলাপের একটি বৃহদাকার প্রভাব গিয়ে পড়েছে আমাদের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে ।এমনিতেই বিগত ২০২০ সাল থেকে টানা দুই বছর কোভিড-১৯ এ আমাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ।এই ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই এখন আবার নির্বাচনী ঝামেলার অনাকাঙ্ক্ষিত উপস্থিতি ।মোটকথা, বাংলাদেশের জনগণের নিকট সেবা পৌঁছানোর যে গৌরবময় রাজনীতি -তা কেবল ইতিহাসের পাতায়ই লেখা থাকবে নাকি বর্তমান রাজনৈতিক ব্যক্তিবর্গ জনগণকে সেবামূলক কার্যাবলী প্রদানপূর্বক প্রকৃত অভিভাবকত্ব গ্রহণ করবেন - সেটিই এখন প্রশ্ন ।